মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ

Published: 23 August 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করতে বলেছে। কিয়েভে অবস্থিত দূতাবাসের ওয়েবসাইটে এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
এতে বলা হয়েছে, ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসের বেসরকারি স্থাপনায় হামলা চালাতে পারে রাশিয়া। এ কারণে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের নিরাপদে সীমান্ত পার হয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়েছে।