ছাত্রীর স্কুলব্যাগে বিষাক্ত কোবরা, শিক্ষকের চক্ষু চড়কগাছ
পোস্ট ডেস্ক :

এক ছাত্রীর স্কুল ব্যাগ খালি করতে বলেছিলেন তাঁর শিক্ষক। ব্যাগ খুলতেই বেরিয়ে এলো বিষাক্ত এক কোবরা । ফুটেজে দেখা গেছে ,পশ্চিম-মধ্য ভারতের শাজাপুরের বাদোনি স্কুলের শিক্ষক ওই ছাত্রীর ব্যাগ থেকে একের পর এক জিনিস বের করছেন এবং ব্যাগের অন্যান্য সমস্ত সামগ্রীর পাশাপাশি হঠাৎ বেরিয়ে আসে মারাত্মক ওই সাপটি। উমা রাজাক নামের ওই ছাত্রীটি নাকি জন্যই না না বিশাল এক কোবরা স্যাপ তার ব্যাগে বইয়ের মধ্যে লুকিয়ে ছিলো। বিষাক্ত ওই কোবরার একছোবলে ২০ জন মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু সৌভাগ্যক্রমে ওই শিক্ষক এবং তার ছাত্রী দুজনেই অক্ষত ছিলেন। সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্থ হয়নি এবং সাপটিকে দূরে সরিয়ে দেয়া হয়। সেপ্টেম্বরের শুরুতে, কেরেলার কোট্টায়ামের আরপুকারার বাসিন্দারা আবিষ্কার করেছিলেন একটি কিং কোবরা সাপ প্রায় এক মাস ধরে তাদের প্রতিবেশীর গাড়িতে বাসা বানিয়েছিল এবং পরিবারের সাথে প্রায় ২০০ কিলোমিটার ভ্রমণ করেছিল।




