পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Published: 31 October 2022

পোস্ট ডেস্ক :


পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার ভিটেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঝোলাকাঠি গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে পিরোজপুরের পুলিশ সুপার মো. সায়েদুর রহমান জানান।

নিহত ৪০ বছর বয়সি মামুন হাওলাদারের বাড়ি ওই গ্রামে। তিনি কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।