‘পশ্চিমাদের কাছ থেকে আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ’

Published: 31 December 2022

পোস্ট ডেস্ক :


পশ্চিমা দেশগুলো থেকে আরও আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। কীভাবে এসব অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মস্কো বলে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার রুশ সরকারের এক ডিক্রিতে এই ঘোষণা দেওয়া হয়। খবর আলজাজিরার।

তিনি বলেন, বিশেষজ্ঞদের দাবি ছিল পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনে অস্ত্র প্রবেশ থামানোর। আমরা লক্ষ্য করেছি, পশ্চিমা দেশগুলো থেকে আরও আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। কীভাবে এসব অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মস্কো।

এবারের যুদ্ধে ইউক্রেনের কাছ থেকে দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার কিছু অংশ দখল নিয়েছে রাশিয়া। নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সামরিক উপস্থিতির পাশাপাশি এরইমধ্যে স্বতন্ত্র প্রশাসন বসিয়েছে তারা।

রুশ সরকারের এক ডিক্রিতে বলা হয়েছে, চারটি অঞ্চলে কর্মরত সেনাসদস্য, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মীদের আর তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরবরাহ করতে হবে না। তাদের সঙ্গী ও সন্তানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

এ দিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য যেসব প্রাণঘাতি অস্ত্র ও গোলাবারুদ আসছে, তা ঠেকাতে নতুন করে কাজ করছে রাশিয়া। রাশিয়ান সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।