রাজশাহীর সাবেক এমপি এনামুল হক গ্রেফতার

Published: 16 September 2024

বিশেষ সংবাদদাতা :


রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এই তথ্য জানান।

ইমরান খান জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জি. মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।