লন্ডনে পাঁচ দিনের আন্ডারগ্রাউন্ড ট্রেন ধর্মঘট শুরু
পোস্ট ডেস্ক :

বেতন বৃদ্ধি এবং কর্মঘণ্টা কমিয়ে আনাসহ কযেকটি শর্তাবলী বাস্তবায়নের দাবিতে লন্ডনে শুরু হুয়েছে আন্ডারগ্রাউন্ড ট্রেন ধর্মঘট। ট্রেন শ্রমিকরা পাঁচ দিনের ওয়াক আউট শুরু করেছেন। ৭ই সেপ্টেম্বর থেকে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ধর্মঘট। ঘর্মঘটে রেল, মেরিটাইম এবং ট্রান্সপোর্ট ইউনিয়নের সদস্যদের মুল দাবি সপ্তাহ ৩২ ঘণ্টা কাজ ও কাজের ফাঁকে যথাযথ ‘’ক্লান্তি ব্যবস্থাপনা’’ নিশ্চিত করা। রেল, মেরিটাইম এবং ট্রান্সপোর্ট রেল, মেরিটাইম এবং ট্রান্সপোর্ট ইউনিয়ন সদস্যরা এ দাবি দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছিল। এর আগেও ধর্মঘট হয়েছে তবে এবারই সর্বোচ্চ দিন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তবে ট্রান্সপোর্ট ফর লন্ডন ৩.৪% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে এবং বলেছে এটি ইউনিয়নগুলির সাথে টিএফএল -এর আরও যোগাযোগকে স্বাগত জানায়, তবে টিএফএল বলছে সপ্তাহে চুক্তিভিত্তিক ৩৫ ঘন্টার হ্রাস “বাস্তব বা সাশ্রয়ী নয়”।
লন্ডন আন্ডারগ্রাউন্ডে প্রতিদিন ৫০ লক্ষ যাত্রী যাতায়াত করে, ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এর সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে যে ২০২৩ সালের নভেম্বরের একটি নির্দিষ্ট দিনে মহামারী শুরু হওয়ার পর প্রথমবারের মতো ৪০ লক্ষেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন। ২০২৩/২৪ সালের পুরো বছরে, টিউবে ১.১৮১ বিলিয়নেরও বেশি যাত্রী ভ্রমণ রেকর্ড করা হয়েছে।
রাজধানী লন্ডনে যাতায়াতের প্রধান ও পছন্দের ট্রান্সপোর্ট আন্ডারগ্রাউন্ড ট্রেন। যা মাত্র রাজধানীর মধ্যে সীমাবদ্ধ। ট্রাফিক এড়াতে ও কার পার্কের জটিলতা এড়াতে অনেকেই ট্রেনে যাতায়াত করেন। সবমিলিয়ে আগামী ৫ দিনে লন্ডনে কয়েক মিলিয়ন মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে থাকবে। বাসগুলোতে ভিড় বাড়বে, ট্যাক্সিগুলোর ব্যাস্ততা বাড়বে পাশাপাশি নানানভাবে রাষ্ট্র অর্থনৈতিক ক্ষতিতে পড়বে বলে ধারণা করা হচ্ছে।




