যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা ইরানি সামরিক প্রধানের
পোস্ট ডেস্ক :

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইরানের সামরিক প্রধান আমির হাতামি। বলেছেন, তার বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তিনি আরও বলেন, ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রপথে নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী কাজ করছে বলেও জানান আমির হাতামি।
তিনি জানান, ইরানি বাহিনী আত্মত্যাগ ও সর্বাত্মক লড়াইয়ের চেতনায় অনুপ্রাণিত এবং তাদের দায়িত্ব পালনে অবিচল। সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। হাতামির ভাষায়, আমাদের বাহিনী আঙুল ট্রিগারে রেখে সর্বদা প্রস্তুত। প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হবে না।




