জরুরি বৈঠকে বসছেন বৃটিশ প্রধানমন্ত্রী
পোস্ট ডেস্ক :

ইরান যুদ্ধ নিয়ে জরুরি বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সোমবার (২৭ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার দেশটির জরুরি সংকট মোকাবিলা কমিটি, কোবরার নেতৃত্ব দিবেন। এতে দেশটির মন্ত্রী ও কর্মকর্তারা থাকবেন। এই কমিটি উদ্ভূত পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া সমন্বয় করতে কাজ করে।
এর আগে স্টারমার বলেন, আমি এই দেশকে এমন কোনো যুদ্ধে জড়াতে দেবো না যা আমাদের স্বার্থের পরিপন্থী।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যোগদানের জন্য যুক্তরাজ্যকে বারবার আহ্বান জানালেও তাতে সাড়া দেননি কিয়ের স্টারমার। বরং তিনি বারবার বলে আসছেন যে এই যুদ্ধ আমাদের না।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে এই যুদ্ধবিরতি অনির্র্দিষ্টকাল চলবে।
তবে ইরান সরাসরি জানিয়ে দিয়েছে, তারা ট্রাম্পের এই ঘোষণা বিশ্বাস করে না। দেশটির কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতির ঘোষণার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।




