থমথমে পশ্চিমবঙ্গ, বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষ
পোস্ট ডেস্ক :

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের আসানসোল এবং দিনহাটিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।
দেশটির নির্বাচন কমিশন রাজ্যে সংঘাত ঠেকাতে ইতিমধ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে। সংঘাত থামাতে পুলিশ লাঠিচার্জ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটিতে একটি ভোট গণনাকেন্দ্রে সংঘাত শুরু হয়। পুলিশ এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে সংঘাতে কতজন হতাহত হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৭টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৯১টি আসনে এগিয়ে আছে। রাজ্যটিতে সরকার গঠন করতে হলে ১৪৮টি আসনে জয় পেতে হয়।




