জুড়ীর ৮০ জন পেল প্রধানমন্ত্রীর ঘর
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :

মৌলভীবাজারের জুড়ীর গৃহহীন ৮০জন পেল মুজিববর্ষের ঘর। আজ ২০ জুন সারাদেশর মত জুড়ী উপজেলায় ও ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সময় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন,সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান , উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, গোয়ালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন,পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস,পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু,গৃহহীনদের মধ্যে বশির মিয়া প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওমর ফারুক।
উপজেলায় মোট ১৬৯ টি ঘরের মধ্যে ৮০ টি ঘরের চাবি,দলিল গৃহহীনদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের উদ্যোগে গৃহহীন জনগণকে গৃহপ্রদান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এক অবিস্মরণীয় পদক্ষেপ।
তিনি বলেন, এযাবৎ অনেক সরকার এসেছে, কোনো সরকার প্রধান এত বিপুল পরিমাণ গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেওয়ার কথা চিন্তাও করেনি। জাতির পিতার কন্যা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে প্রমাণ করেছেন, “যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না।




