জুড়ীতে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময়
জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
আজ বৃহস্পতিবার (২৪ শে জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ রনজিতা শর্মা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, তৈয়বুননেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন,উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম।বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, হযরত শাহ খাকী(রঃ) ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাঃ ইয়াকুব আলী , উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, গণমাধ্যম কর্মী হুমায়ুন রহমান, সাইফুল ইসলাম সুমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল প্রমূখ।
নবাগত ইউএনও তার বক্তব্যে বলেন, আমি প্রথমত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথাগুলো শুরু করছি। আমি জুড়ী উপজেলার অনেক সুনাম শুনেছি।এখানে সকল পেশার মানুষ অত্যন্ত ভালো।অতিতে যারা দায়িত্ব পালন করে গেছেন তারা আপনাদের প্রশংসা করেছেন। আমি এখানে কাজ করতে এসেছি।আপনারা অতীতের মতো আমাকে ও সহযোগিতা করবেন।বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি। সকলের প্রচেষ্টায় জুড়ী উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন।




