সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার অর্জন

Published: 27 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

“বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪”-এ ভূষিত হয়েছে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরনের পথিকৃৎ আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রোববার ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজকে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী।