গোলাপগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. আব্দুর রহমান আর নেই

Published: 4 July 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. আব্দুর রহমান আর নেই। শনিবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলাস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ ৪ জুলাই বাদ জোহর ঢাকাদক্ষিণ বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিতহয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাঃ আব্দুর রহমান গোলাপগঞ্জ আওয়ামীলীগের উপদেষ্টা এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন দীর্ঘদিন। তিনি ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ, ঢাকাদক্ষিণ মাদ্রাসা, ঢাকাদক্ষিণ বাজার কমিটি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড়গ্রামের হাজী ইর্শাদ আলী আলী বড় ছেলে ছিলেন ডা. আব্দুর রহমান।

মৃত্যুকালে তিনি ২পুত্র এবং ৩কন্যা সন্তান রেখে গেছেন। উল্লেখ্য মরহুম লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইউরো বাংলাএডিটর, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারলের ভগ্নিপতি ও বেয়াই এবং মিন্টন কিংসের বিশিষ্ট ব্যবসায়ী ছালিক আহমদ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, বিবিসি রেডিও প্রেজেন্টার সাংবাদিক মারুফ আহমদের মামা। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবংসংগঠন।

ডাঃ আব্দুর রহমানের মৃত্যুতে পৃথক পৃথক ভাবে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগজ্ঞ বিয়ানীবাজারের সাংসদ নুরুলইসলাম নাহিদ, গোলাপগজ্ঞ উপজিলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, সিলেট জেলাআওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী সহ জেলাও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ৷

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান এবংট্রেজারার বদরুল আলম বাবুল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি মোহামাদ জুবায়ের জনমতের সাবেক সম্পাদক সাংবাদিকনবাব উদ্দিন, বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গনি, সাংবাদিক ও কলামিস্ট ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, সাপ্তাহিকদেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক মিসবাহ জামাল, সাংবাদিক আকবর হোসেন, রানার টিভির কর্নদার লন্ডন বাংলাপ্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক আ স ম মাসুম, এডিটর সম্পাদক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক আব্দুল হান্নান, চ্যানেল এসেরপ্রযোজক সাংবাদিক আহাদ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেস ও পাবলিসিটি সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সাংবাদিক আজিজুল কায়েস, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী প্রমুখ।