‘‘বিয়ানীবাজারে কুখ্যাত ডাকাত গ্রেফতার’’

Published: 5 July 2021

সিলেট অফিস :

​পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর থানাধীন বর্ষিজুড়া (দক্ষিন) গ্রামের মৃত ফুরুক মিয়ার ছেলে দোলোয়ার হোসেন নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ এসএমপির মোঘলাবাজার, সিলেটের কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখায় থানায় একধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। প্রকাশ্যে সিএনজি ও অটোরিক্সা চালালেও সে একজন পেশাদার চোর বলে খ্যাত। ইতিপূর্বে এসএমপির মোঘলাবাজার থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হয়েছিল।

​এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানা পুলিশ ০১ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে।