কোম্পানীগঞ্জে ১৮০ বোতল মদ এবং ২৪ ক্যান বিয়ারসহ আটক ৩
সিলেট অফিস :

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এর তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে আখাইকুড়ি প্রকাশিত জিয়াকুড়ি হাওড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বতুমারা গ্রামের আঃ মান্নানের ছেলে মহরম আলী(২৫), মৃত ফরিদ মিয়ার ছেলে আঃ ছালাম এবং চমছু উদ্দিনের ছেলে কমর উদ্দিন (২৯) গণকে একটি ডিঙ্গি নৌকাসহ আটকপূর্বক দেহ তল্লাশি করে ১৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ এবং ২৪ ক্যান বিয়ার উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়েরে নির্দেশে জেলা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। লকডাউন পরিস্থিতির সুযোগে কেউ যাতে মাদক ব্যবসায় জড়িয়ে পড়তে না পারে সেদিকে পুলিশের কঠোর নজরধারী অব্যহত রয়েছে। আজ কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে।




