জুড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ প্রাইভেটকার আটক

Published: 6 July 2021

জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান ও একটি প্রাইভেকার আটক করেছে জুড়ী থানা পুলিশ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পুলিশ সুত্রে জানা যায়,সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাসিরের নেতৃত্বে জুড়ী থানার একদল পুলিশ জুড়ী-বড়লেখা রোড ব্যারিকেট দিলে চোরাকারবারিরা গাড়ী নিয়ে আমতৈল গ্রামের রাস্তা ঢুকে পড়ে এবং অবস্থা বেগতিক দেখে গাড়ি রেখে পালিয়ে যায়। এ সময় গাড়ী থেকে ১ লক্ষ ৪২ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি যার মূল্য ১ লক্ষ ৪২ হাজার টাকা ও একটি প্রাইভেটকার রেজিষ্টেশন নম্বর- ঢাকা মেট্টো-ক ০৪-০৪৯৬ জব্দ করা হয়। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী কে মুঠোফোনে জানান,ঘটনার সাথে বড় একটি চোরাচালান চক্র জড়িত আছে।তাদের আটকের চেষ্টা চলছে।মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।