নন্দিরগাঁও সপ্রাবি প্রাক্তন ছাত্র পরিষদের ভার্চূয়াল সভা অনুষ্ঠিত

Published: 10 July 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়াইনঘাট, সিলেট, প্রাক্তন ছাত্র পরিষদের এক ভার্চৃয়াল সভা ৯ জুলাই শুক্রবার জুমে অনুষ্ঠিত হয়।

সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ও নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মু. জিল্লুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এসএম আব্দুল আলী এডভোকেট, জজকোর্ট সিলেট, এর উপস্থাপনায় এতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ জরিপ অধিদপ্তর তেজগাঁও ঢাকা এর সার্ভেয়ার ১ম মান ও সহ সভাপতি ইলিয়াস আলী, লন্ডন সিলেট নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রবাসী বিষয়ক সম্পাদক ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী, সৈয়দ নাসির উদ্দিন রহ স্কুল ও কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ও যুগ্ম সম্পাদক আহমেদ ফয়েজ উদ্দিন, শিক্ষানবিশ উকিল ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন সহ প্রমুখ।

এতে কোভিডের কারণে পরিষদের কার্যক্রম স্থবিরতা কে অনলাইনে হলে ও গতিশীল রাখা, গ্রামের শিক্ষার হার বৃদ্ধিতে বাস্তব ও প্রায়োগিক দিক সহ গ্রাম ও এলাকার বিভিন্ন ইস্যুতে আলাপ আলোচনা করা হয়। এবং সবাইকে টিম ওয়ার্কের মাধ্যমে অগ্রসর ও দায়িত্ব বিষয়ে আলোকপাত করা হয়।

সভায় পরিষদের সভাপতি সদ্য সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ায় পরিষদের ফোরাম থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

গ্রাম, শহর, প্রবাস, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সভাটি সত্যি ই ছিল প্রাণবন্ত যদিও নেটওয়ার্ক জনিত সমস্যার বিদ্যমান ছিল। সবাই যেন কিছু সময়ের জন্য হলেও প্রিয় গ্রামে ফিরে যান। অনেকেই শৈশবের স্মৃতি কথা আলাপচারিতায় ফিরে যান। অত্যান্ত মনোমুগ্ধকর ও বেশ ফুরফুরে মেজাজে দুই সেশনে সভা শেষ হয়।

শেষান্তে পরিষদের সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার নিজ গ্রামের মানুষ আমাকে যেভাবে মূল্যায়ন ও শুভেচ্ছা জানিয়েছে সত্যি ই আমি আনন্দিত। গ্রাম ও এলাকার মানুষের জন্য এর প্রতিদানে অবশ্যই একটা কিছু আমাকে আমাদেরকে করতে হবে।