জকিগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Published: 12 July 2021

জকিগঞ্জ সংবাদদাতা্ :

সিলেটের জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের উত্তর বলরামের চক গ্রাম থেকে বেলাল আহমদ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত বেলাল আহমদ একই উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের আতর আলীর ছেলে।

কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ জানান, বিলাল আহমদ রোববার বিকালে নানার বাড়ি বলরামেরচক বেড়াতে এসেছিল। সে তার নানা শুনু মিয়ার সাথে ঘুমিয়ে ছিল। নানা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে নাতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলাল মানসিক রোগী ছিল বলে চেয়ারম্যান জানান।

জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি। ময়না তদন্তের পর এটি হত্যা না আতহত্যা জানা যাবে।