জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

Published: 13 July 2021

জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রলীগ।মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৩ জুন রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সপরিবারে ঢাকা যাওয়ার পথে জুড়ী উপজেলা বিজিবি ক্যাম্প চত্বরে তার উপর হামলা হয়।এ ঘটনায় জুড়ী উপজেলা ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ উঠলে চলতি বছরের ১৪ জুন উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করেছিল জেলা ছাত্রলীগ।