উইভার্স ওয়ার্ডের বাই-ইলেকশন ১২ আগষ্ট
বিশেষ সংবাদদাতা :

টাওয়ার হ্যামলেটস বারার উয়েভার্স ওয়ার্ডের বাই-ইলেকশন আগামী ১২ আগষ্ট অনুষ্ঠিত হবে বলে কাউন্সিল আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে।
গত মাসে এই ওয়ার্ডের কাউন্সিলর জন পিয়ার্সের দুঃখজনক মৃত্যুর প্রেক্ষিতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনী সময়সূচির বিস্তারিত, যেমন ভোটার রেজিষ্ট্রেশন, পোস্টাল ভোট ও প্রোক্সি ভোটের জন্য আবেদন করার শেষ সময় কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।
তাই আগ্রহীদেরকে www.towerhamlets.gov.uk/vote এই ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।




