নির্বাসিত মাচাদোর রাজনীতিতে ফেরার চেষ্টা

Published: 18 April 2026

পোস্ট ডেস্ক :


ভেনেজুয়েলার নির্বাসিত বিরোধীদলীয় নেতা শান্তিতে নোবেল পুরুস্কার প্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো রাজনীতিতে ফিরতে চেষ্টা করছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের নিকট মাচাদো গুরুত্বহীন হয়ে পরেন। গতবছর ডিসেম্বরে নরওয়ের অলসোতে নোবেল পুরস্কার গ্রহণ করতে যাওয়ার পরে তিনি আর ভেনেজুয়েলায় ফিরে আসতে সক্ষম হননি। মাদুরোকে অপহরণ করার পর ক্ষমতায় আসা ডেলসি রড্রিগেজকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এতে মাচাদোর ক্ষমতায় আরোহণের স্বপ্ন ফিকে হয়ে আসে। নিজের রাজনৈতিক অবস্থান পুনুরুদ্ধারে মাচাদো শনিবার মাদ্রিদে এক র‌্যালি আয়োজন করার চেষ্টা করছে। ভেনেজুয়েলার রাজনীতিতে পরিবর্তন এবং গণতান্ত্রিক রুপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে এ র‌্যালি আয়োজন করার চেষ্টা করছেন তিনি। মাদুরোর পতনের পর তাকে ডনাল্ড ট্রাম্প আস্থাভাজন থেকে দূরে ঠেলে দেন। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল, গ্যাস, খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ নেয়ার বিনিময়ে মাদুরোর স্থলভিত্তিক হওয়া রড্রিগেজকে সমর্থন দিতে রাজি হয়।

পুয়ের্তা ডেল সল স্কোয়ারে সমাবেশের আয়োজন করার লক্ষ্যে মাচাদো বলেন, ভেনেজুয়েলা মুক্ত হবে। তিনি আশা করছেন সমাবেশটিতে লাখের অধিক মানুষ জমায়েত হবে। তার সমর্থকরা আশা করছিলেন মাদুরোর পতনের পর তিনি ক্ষমতায় বসতে সক্ষম হবেন কিন্তু ট্রাম্প প্রশাসন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে সমর্থন দেন। এতে কোনঠাসা হয়ে পরে মাচাদো। এর আগে নিজের নোবেল প্রাইজ ট্রাম্পকে উৎসর্গ করে এবং নোবেল প্রাইজের গোল্ড মেডেল ট্রাম্পের হাতে তুলে দিয়ে আলোচনায় আসেন তিনি।
সূত্র: গার্ডিয়ান