বিশ্বকে হুমকি দেয়া প্রেসিডেন্টের টুইট নিয়ে প্রতিদিন ঘুম থেকে ওঠা চলতে পারে না: লুলা

Published: 18 April 2026

পোস্ট ডেস্ক :


ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ইরান যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের নিজেদের আচরণ পরিবর্তন করা উচিত। বার্সেলোনায় এক প্রগতিশীল নেতাদের সম্মেলনে তিনি এ কথা বলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লুলা আরও বলেন, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারি না, যেখানে একজন প্রেসিডেন্টের টুইট বিশ্বকে হুমকি দেয় এবং যুদ্ধ ঘোষণা করে। তিনি সরাসরি নাম উল্লেখ না করলেও তার এই মন্তব্য স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলা হয়েছে বলে মনে করা হয়।