হরমুজ প্রণালিতে ট্যাংকারে গুলি: ইউকেএমটিও

Published: 18 April 2026

পোস্ট ডেস্ক :


ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, তারা জানতে পেরেছে হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে আইআরজিসির গানবোট গুলি চালিয়েছে। এ ঘটনা ঘটে ওমান থেকে ২০ নটিক্যাল মাইল উত্তরে। ট্যাংকারটির ক্যাপ্টেন জানায়, রেভল্যুশনারি গার্ড ক্রপসের (আইআরজিসি) সাথে সম্পৃক্ত ২টি গানবোট থেকে কোনো সতর্ক সংকেত না পাঠিয়েই আচমকা জাহাজটিতে গুলি চালিয়েছে। এতে জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ক্রুরা নিরাপদ রয়েছেন। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। ইউকেএমটিও এক সতর্কবার্তা জারি করে এ সব তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে গার্ডিয়ান অনলাইন।

এর আগে ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিলে পারস্য উপসাগরে জাহাজ চলাচল শুরু হয়। তবে ইরান সরকারের শর্ত মেনে জাহাজগুলোকে চলাচল করতে বলা হয়। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে তারা প্রণালিটি পুনরায় আটকানোর হুমকি দেয়।