লেবাননে ফরাসি সেনা নিহত

Published: 18 April 2026

পোস্ট ডেস্ক :


লেবাননে ফরাসি এক সেনা নিহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করার সময় হামলা হলে একজন সেনা নিহত হন। এছাড়াও আহত হয়েছেন ৩ সেনা। লেবাননের শান্তিরক্ষার মিশনে কাজ করার সময় তাদের উপর হামলা হয়। এ হামলার জন্য ম্যাক্রন হিজবুল্লাহকে দায়ী করেছেন। তিনি অতিসত্ত্বর হামলার জন্য দায়ী সকলকে আইনের আওতায় আনার দাবি জানান। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ঘটনাটির জন্য গভীর শোক প্রকাশ করেছেন।