জুড়ীতে ছাত্রলীগ নেতার বিনামূল্যে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন পয়েন্ট চালু

Published: 16 July 2021

জুড়ী প্রতিনিধি :

জুড়ী উপজেলা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তাপস দাস এর উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) ভবানীগন্জ বাজারের মনি মুক্তা রেস্টুরেন্টে বিনামূল্যে এই ভ্যাকসিন রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান সুমন,পয়েন্টের উদ্যোক্তা ও ছাত্রলীগনেতা তাপস দাস, অরুপ দাশ, সজিব দে, শাওন দে, সাইফ উদ্দিন, এনাম উদ্দিন।

এ পয়েন্টে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামুল্যে নিবন্ধন কার্যক্রম চলবে। নিবন্ধন করতে শুধুমাত্র ভোটার কার্ড ও মোবাইল নাম্বার সঙ্গে নিয়ে আসতে আয়োজক অনুরোধ করেছেন।