জুড়ী হাসপাতালে পরিবেশমন্ত্রীর উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

Published: 17 July 2021

জুড়ী প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি’র ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজারের জুড়ীর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমরজিৎ সিংহ।এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,উপজেলা নির্বাহী অফিসার,সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ,জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্ত্তী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সুবিমল চন্দ সহ মেডিকেল অফিসারবৃন্দ প্রমূখ।