বড়লেখায় বিধিনিষেধ অমান্য করায় ৫৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায়

Published: 1 August 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় কঠোর লকডাউনে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, মাস্ক না পরা, অকারণে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮টি মামলায় ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।

জানা গেছে, চলমান কঠোর লকডাউনে নির্ধারিত সময়ের বাইরে অনেকে দোকান খুলে ব্যবসা করছিলেন। নানা অজুহাতে অনেকে ঘোরাফেরা করছেন। তাই বিধিনিষেধ কার্যকরে বড়লেখা পৌরশহর, পাখিয়ালা চৌমুহনী, দরগাবাজার, পুরাতন বড়লেখা বাজার, কানুনগো বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে এগুলো তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসের জিম্মায় রাখা হয়েছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।