ফুটবল লিজেন্ড জার্ড মুলার আর নেই

Published: 15 August 2021

পোস্ট ডেস্ক :


কিংবদন্তির ফুটবলার জার্ড মুলার আর নেই। রোববার অন্যলোকে পাড়ি দেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা। তার ক্লাব বায়ার্ন মিউনিখের এক বিবৃতিতে জানানো হয়েছে এ খবর।

বায়ার্ন মিউনিখের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ এফসি বায়ার্ন মিউনিখের পৃথিবীটা পুরোপুরি থমকে দাঁড়িয়েছে। জার্মান রেকর্ড চ্যাম্পিয়ন এবং তুমুল জনপ্রিয় ফুটবলার জার্ড মুলার আজ সকালে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

ডার বোম্বার নামেও পরিচিত ছিলেন জার্মানির এই কিংবদন্তি স্ট্রাইকার। নিজ দেশের হয়ে ৬২ ম্যাচ খেলে গোল করেছেন ৬৮টি। মিরোস্লাভ ক্লোসা তার এই রেকর্ড ভাঙেন ২০১৪ সালে।

বায়ার্নের হয়ে ৬০৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৫৬৬ গোল করেন মুলার। বুন্দেসলিগায় সর্বাধিক ৩৬৫ গোল। বুন্দেসলিগায় ৭ মৌসুম তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা।

১৯৭৪ বিশ^কাপে চার গোল করেন মুলার।

সেবার ফাইনালে টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা কুড়ায় জার্মানি।