চট্টগ্রামে পালিয়ে আসা ৭৪ রোহিঙ্গা আটক

Published: 24 August 2021

বিশেষ সংবাদদাতা :


কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে আসা ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার একটি লেবু বাগান থেকে তাদের আটক করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কারোলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করা হয়েছে। উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে এসে তারা একটি লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।