জুড়ীতে কোভিড-১৯ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্বমুক্তি চেয়ে দোয়া মাহফিল

Published: 24 August 2021

জুড়ী প্রতিনিধি:

মৌলভাবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ অন্তর্ভুক্ত ( বাস-মিনিবাস, কার-লাইটেজ, লেগুনা), জুড়ী উপজেলা শাখার আয়োজনে কোভিড-১৯ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্বমুক্তি চেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় জুড়ী লাইটেস স্ট্যান্ড শ্রমিক কার্যালয়ের সামনে শ্রমিক ইউনিয়ন-১২২৩ দপ্তর সম্পাদক মোহিন সামীর পরিচালনায় ও সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, মৌলভাবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল আহমেদ, সাধারন সম্পাদক সালেহ আহমদ, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এম এ মোহাইমিন মোহিন, জুড়ী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল রানা, জুড়ী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সামছু উদ্দিন সমছু, শ্রমিক নেতা মোস্তাকিম আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ অন্তর্ভুক্ত ( বাস-মিনিবাস, কার-লাইটেজ, লেগুনা), জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দুদুল মিয়া, কার্যকরি সভাপতি মো. রাজু খান, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মফিজ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন আলাল মিয়া, সাইফুল ইসলাম, সেলিম আহমদ, রাসেল আহমদ, মো. জামাল উদ্দিন, মো. ফরমুজ আলী প্রমুখ। সভা শেষে কোভিড-১৯ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি চেয়ে দোয়া মাহফিল পরিচালনা করেন ভবানীগঞ্জ বাজার জামে মসজিদে খতিব মাওলানা নজরুল ইসলাম।