নিউহ্যাম আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত

Published: 1 September 2021

লন্ডন, ২৭ আগষ্ট :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬ তম শাহাদাত বার্ষিকী ‘জাতীয় শোক দিবস’উপলক্ষে নিউহ্যাম আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২৬ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে পূর্ব লন্ডনের আপটন পার্কের গ্রীন স্ট্রীটের একটি রেস্তরাঁয় সংগঠনটি এ আয়োজন করে।

সংগঠনের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে এবং জাহাঙ্গীর খানের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় উপস্হিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে সংগঠনের যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, ইমিগ্রেশন সম্পাদক এডভোকেট এমএ করিম, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া, ওয়েষ্ট লন্ডন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ক্যাটারার্স আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নিউহ্যাম আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট ট্রেভেল ব্যবসায়ী হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রেখেছেন।

আলোচনায় অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম, টাওয়ার হ্যামলেটের সাবেক কাউন্সিলর আব্দুস শহীদ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলীমুজ্জান, লন্ডন মহানগর আওয়ামীলীগ নেতা প্রাক্তন পুলিশ কর্মকর্তা আহবাব মিয়া, নিউহ্যাম আওয়ামীলীগের সহসভাপতি শিহাব উদ্দিন, সংগঠনের নেতা জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন আহমদ, মো: জামান, প্রজন্ম’৭১ যুক্তরাজ্যের আহবায়ক মো: বাবুল হোসেন, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ নেতা আব্দুল বাছির, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খানসহ অনেকে বক্তব্য রাখেন।

এছাড়া যুক্তরাজ্য আওয়ামীলীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীসহ কমিনিটির বিভিন্ন স্হরের ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।