ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়

Published: 1 September 2021

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা আব্দুল কাইয়ূম সিদ্দিকী (র.), সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত আল্লামা ছালিক আহমদ (র.) ও সকল মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে মঙ্গলবার (৩১ আগষ্ট ২১) ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি,ইউকের উদ্যোগে শাহজালাল জামে মসজিদ কভেন্ট্রিতে, মাহফিল অনুষ্ঠিত হয় ।

শাহজালাল জামে মসজিদ কভেন্টির চেয়ারম্যান আলহাজ্ব মুত্তাসিম আলী সিতু মিয়ার সভাপতিত্বে এবং আলহাজ্ব হা. সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিকলেন জামে মসজিদের সম্মানিত খতিব  হযরত আল্লামা নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজামমুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারের পরিচালক হযরত মাওলানা আবুল হাসান, শাহজালাল জামে মসজিদ কভেন্টির ইমাম ও খতিব মাও. নুরুজ্জামান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্টির পরিচালক আলহাজ্ব জসিম উদ্দিন, রেজাউল হক মুক্তা, গোলাম কিবরিয়া লিটন।

ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির ইমাম হাফিজ দেলওয়ার হাসান সুমন, আরো উপস্থিত ছিলেন হাফিজ নুরুল ইসলাম ও মো. আব্দুল হান্নান প্রমুখ।