মাধবপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত
মাধবপুর সংবাদদাতা :

ঢাকা-সিলেট মহাসড়ক(পুরাতন) মাধবপুর উপজেলার নোয়াহাটি মনদারবাড়ী ব্রীজের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবলু মিয়া (৩০) নামে এক ব্যক্তি এবং মহাসড়কের শাহপুর এলাকায় প্রাইভেটকারের চাপায় আনুউল্লাহ (৭৫) নামে অপর ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ জানায়-বহস্পতিবার দিবাগত রাত প্রায় ১১টার দিকে উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ইউনুছ মেম্বারের ছেলে বাবলু মিয়া নোয়াপাড়া থেকে মোটরসাইকেল যোগে তেলিয়াপাড়া বাগবাড়ী শ্বশুরবাড়ী আসার পথে উল্লেখিত স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাথরের স্তুপে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। অপর দিকে ওইদিন রাত প্রায় ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার চাপায় শাহপুর গ্রামের মৃত হাফিজউল্লাহর ছেলে আনুউল্লাহ (৭৫) হাসপাতালে মারা যায়।



