আবার আইসিইউতে পেলে

Published: 18 September 2021

পোস্ট ডেস্ক :


দু’দিন না যেতেই আবারো আইসিইউতে নেয়া হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে। শারীরিক অবস্থা ভালোর দিকে যাওয়ায় পেলেকে আইসিইউ থেকে জেনারেল সেকশনে আনা হয়েছি। জটিলতা বাড়ায় আবারো আইসিইউতে নেয়া হয়েছে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল।
পেলের মেয়ে কেলি জানিয়েছেন তার বাবার শারীরিক অবস্থা। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি জানি না, বাইরে কী কী গুঞ্জন চলছে। তবে আমার মেসেজ বক্সে অনেক মানুষই খোঁজ নিচ্ছেন। সবাই চিন্তা করছেন সেসব গুঞ্জন শুনে। আমরা মানুষের চিন্তা আরও বাড়াতে চাই না।

ছবিটি এই মাত্র তোলা। তার (পেলে) গায়ে ভেস্ট পরা এবং সান্তিস্তায় অনেক ঠাণ্ডা, যা তাকে কষ্ট দেয়। তিনি ভালোভাবে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক আছেন। গতকাল বাবা কিছুটা ক্লান্ত ছিলেন। তাই এক পা পিছিয়েছিলেন। আজ তিনি দুই ধাপ এগিয়ে গেছেন। হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। তারা দুর্দান্ত কাজ করছে।’

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় চলতি মাসের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানেই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে এবং এরপর অস্ত্রোপচার করা হয়।
গত মঙ্গলবারেই তাকে আইসিইউ থেকে জেনারেল রুমে নেওয়া হয়েছিল। সেই রাতে পেলে নিজেই ইন্সটাগ্রামে নিজের একটি হাস্যোজ্জ্বল ছবিসহ দিয়ে লিখেছিলেন, এখন তিনি অনেকটাই সুস্থ। মজা করে বলেছিলেন, কেবল ৯০ মিনিটই নয়, প্রয়োজনে অতিরিক্ত সময় খেলতেও প্রস্তুত।