পত্নীতলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Published: 28 September 2021

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন সরকারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ ও ফাতেমা জিন্নাহ ঝরণা প্রমুখ। এসময় উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবন্দ, এনজিও প্রতিনিধিগণ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।