জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) পালনের জন্য আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা

Published: 28 September 2021

প্রেস বিজ্ঞপ্তি :

আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে ও মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের ব্যবস্থাপনায় আসন্ন ১২ই রবিউল আওয়াল শরীফ ও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) জাকজমকপূর্ণভাবে বাস্তবায়নের জন্য এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার ১০টায় আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। কাজী মাওঃ এম এ জলিলের সঞ্চালনায় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শতাধিক নেতাকর্মী পরামর্শ সভায় অংশগ্রহণ করেন। পরামর্শ সভায় আলোচনা শেষে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো হলো, (১) আসন্ন ঈদেমিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আগামী ১২ই রবিউল আওয়াল সকাল ১০ ঘটিকায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ থেকে স্বাস্থ্যবিধি মেনে জশনে জুলুছ বের করা হবে এবং জেলা প্রশাসকের কার্যালয় নিমতলায় গিয়ে সমাবেশে মিলিত হবে। (২) সকল উপজেলা ও পৌর শাখা স্ব-স্ব এলাকায় উক্ত তারিখের আগে বা পরে জশনে জুলুছের আয়োজন করবেন। (৩) শহরতলী প্রত্যেক এলাকা থেকে নিজ নিজ মসজিদ ও সংগঠনের ব্যানারে মিছিল সহকারে উক্ত জুলুছে যোগদান করবেন। (৪) যে যে এলাকায় বড় গাড়ী যাওয়ার রাস্তা থাকবে শুধু সে সব এলাকা থেকে বড় বাস ট্রাক করে জশনে জুলুছে আসবেন। নতুবা রাস্তার উপযোগী ছোট ছোট গাড়ীতে করে নিজ দায়িত্বে অংশগ্রহণ করিবেন। সর্বাবস্তায় শিশু ও বৃদ্ধদেরকে অবশ্যই সতর্কতার সাথে নিয়ে আসবেন। (৫) শহরের প্রত্যেক প্রবেশ পথে এবং বিশেষ বিশেষ স্থানে লাইটিং ব্যানারসহ তোরণ গেইট করা হবে। ফ্যাস্টুন, ব্যানার, পোস্টার, লাইটিং করে ব্যাপক প্রচারণা করতে হবে। (৬) পোস্টার সহ অন্যান্য সামগ্রী বিতরণের জন্য আগামী ৯ অক্টোবর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এতে প্রত্যেক এলাকার প্রতিনিধিগণ উপস্থিত থেকে নিজ নিজ চাহিদা মতে পোস্টার, লিফলেট ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সভায় বক্তব্য রাখেন মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, মাওঃ কাজী নাজমুল হোসেন, মাওঃ আবু তৈয়ব মুজাহিদী, আলহাজ্ব ফজলুল হক সজলু, মোঃ আব্দুল হান্নান তালুকদার মোহন, মোঃ সামছু মিয়া,  মোঃ আব্দুল হান্নান ফরিদ, মোঃ আব্দুল হান্নান, সুপার মাওঃ মনির হোসেন, মাওঃ আমিনুল হক, মাওঃ কয়েছ আলী, মাওঃ রুহুল আমিন, মোঃ ইউনুছ মিয়া, মোঃ হাবিবুর রহমান মনু মিয়া, আব্দুল হক মেম্বার প্রমূখ। সবশেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল মজিদ পিরিজপুরী।