চুয়াডাঙ্গায় বু‌দ্ধিমত্তায় নি‌জে‌কে বাল্য বি‌য়ের হাত থে‌কে রক্ষা কর‌লো স্কুলছাত্রী

Published: 28 September 2021

চুয়াডাঙ্গা সংবাদদাতা :

চুয়াডাঙ্গায় নিজ বু‌দ্ধিমত্তায় বাল্য বি‌য়ের হাত থে‌কে রক্ষা ক‌রে‌ছে দশম শ্রেণীর এক শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) চুয়াডাঙ্গা সদর থানায় হা‌জি‌র হ‌য়ে লি‌খিত অ‌ভি‌যোগ ক‌র‌লে বাল্যবি‌য়ের হাত থে‌কে রক্ষা ক‌রেন নবাগত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ মহসীন।
ভুক্ত‌ভোগী চুয়াডাঙ্গা শহ‌রের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, ওই ছাত্রীর মা ও খালা জোর করে তাকে বিয়ে দিতে চায়। ওই শিক্ষার্থী তা‌দের‌কে অনেক বোঝানোর পরও তারা সিদ্ধান্তে অনড় থাকে। অবশেষে বিয়ে রুখতে ওই শিক্ষার্থী নিজেই থানায় হাজির হয়।

এ বিষ‌য়ে পুলিশ জানায়, ১৬ বছর বয়সী এই কিশোরী চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা চা দোকানি ও মা একটি মুড়ির কারখানার শ্রমিক। সম্প্রতি তার খালা ও মা তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিশোরী তাদের বার বার বোঝানো সত্ত্বেও তারা সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ের জন্য পাত্র ঠিক করেন। উপায় না দেখে কিশোরী নিজেই থানায় হাজির হয়।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজকে থানায় এক শিক্ষার্থী আসে। সে অভিযোগ করে বলে, তার মা ও খালা তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু সে পড়তে চায়। পরে আমরা তার মা-বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে তার পড়াশোনা সচল রাখার ব্যবস্থা করি।

অপর‌দি‌কে, গত সে‌ামবার ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী‌কে বাল‌্যবি‌য়ের হাত থে‌কে রক্ষা ক‌রে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। সেইসা‌থে ওই শিক্ষার্থীর লেখাপড়ার দা‌য়িত্ব নেন তি‌নি।