জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র অভিষেক সম্পন্ন

Published: 30 September 2021

সংবাদ বিজ্ঞপ্তি :

যুক্তরাজ্যে জুড়ী উপজেলাবাসীর প্রিয় সংগঠন “জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর নব-নির্বাচিত কার্যকরী কমিটির (২০২১-২০২৩) অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডনের লি স্কুল হলে অনুষ্টিত অভিষেক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল ও কোষাধ্যক্ষ এম এ সবুর এর পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মইনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিদায়ী সভাপতি ও ফাউন্ডার মেম্বার মাওলানা আব্দুল মুমীন, জুড়ীর বিশিষ্ট মুরব্বী ইন্তাজ আলী ও আসরাফুল হক জালাল।

বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ফাউন্ডার মেম্বার সালেহ আহমদ, সহ-সভাপতি আব্দুস সামাদ রাজু, ফাউন্ডার মেম্বার জিল্লুর রহমান কয়েছ, সদস্য মোহাম্মদ আবুল কালাম, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি খায়রুল হাসান, আইন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, ইভেন্ট সেক্রেটারি তানভীর আহমেদ ফাহিম, ধর্ম বিষয়ক সম্পাদক ইখতিয়ার মিয়া মাসুম, সদস্য জি এম রনি, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সহ-কোষাধ্যক্ষ মারুফ আহমেদ, গ্রেটার বড়লেখা এসোসিয়েশন এর সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ, বড়লেখা ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও কমিউনিটি ব্যক্তিত্ব তাজ উদ্দিন।

উপস্থিত ছিলেন ফাউন্ডার মেম্বার শামছুল ইসলাম, সাহাব উদ্দিন, মাসুম আহমেদ রনি, এমদাদুল হক রাসেল, জালাল উদ্দিন, নজরুল ইসলাম, মেহেদি। এছাড়া সভায় টেলিফোন কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও ফাউন্ডার মেম্বার হাফিজ কামাল উদ্দিন।