পর্যটন ও শিল্প সম্ভাবনাময়ী জেলা মৌলভীবাজার-সিরাজুল ইসলাম

Published: 2 October 2021

মৌলভীবাজার প্রতিনিধি :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সচিব মো: সিরাজুল ইসলাম বলেন, পর্যটন ও শিল্প সম্ভাবনাময়ী জেলা মৌলভীবাজার। বিনিয়োগকারী যত বৃদ্ধি পাবে দেশে অর্থনীতির চাকা তত বেগবান হবে।

শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক সস্মেলন কক্ষে জেলা বিনিয়োগ ও ব্যবসায় সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তৃতায় নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগের বিকাশে কাজ করে যাচ্ছে। এজন্য সরকার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। চা,রাবার,আগর,লেবু আনার, নাগামরিচ,কাঠালসহ এ সব শিল্পকে বেগমান করতে পারলে এ অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানার সৃষ্টি হবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা সভাপতিত্বে বক্তব্যে রাখেন, পরিচালক (উপসচিব) বিডা সিলেট জুলিয়া জেসমিন মিলি, উপপরিচালক(সিনিয়র সহকারী সচিব)বিডা সিলেট সমীর বিশ্বাস, পৌর মেয়র মো: ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ,চেম্বার অব কমাসের সহ-সভাপতি আবু সুফিয়ান,সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, ইমজার সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিনিধি বকশী মিছবাহুর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ,বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, মানব জমিন প্রতিনিধি মু.ইমাদ উদ-উদ্দিন,যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায়,এনডিসি মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।