মাধবপুরে সংখ্যালঘুর জায়গা দখলের চেষ্টা ও হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন

Published: 2 October 2021

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে সংখ্যালঘুর জায়গা দখলের চেষ্টা ও হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী।

আজ (শনিবার) সকালে মাধবপুর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শহরের নোয়াগাঁও গ্রামের মৃত হরিচরন পালের ছেলে হরিলাল পাল। তিনি লিখিত বক্তব্যে বলেন তিনি তার জায়গায় গত ৩০ সেপ্টেম্বর সকালে কাজ করার সময় পৌর সভার নোয়াগাঁও গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ আইয়ুব আলী , আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের মৃত শের আলীর পাঠানের ছেলে বাবুল পাঠান পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত শাহ হাসিম মিয়ার ছেলে শাহ্ মোঃ ইদন সহ অজ্ঞাত আরো ৪/ ৫ জন লোঠিসোটা নিয়ে তাকে মারতে আসে। তারা জোর পূর্বক তার জায়গা দখল করবে বলে হুমকি দেয়।

তাদের হুমকিতে হরিলাল পাল আতংকে দিন কাটাচ্ছে। এ ঘটনায় তিনি প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।