নানাবাড়িতে এসে নদীতে ভাসল খালাতো ভাই-বোন

Published: 2 October 2021

শেরপুর সংবাদদাতা :


শেরপু‌রে নানাবা‌ড়ি‌তে বেড়া‌তে এসে পা‌নি‌তে ডু‌বে দুই খা‌লা‌তো ভাই-বোনের মৃত্যু হ‌য়ে‌ছে। শনিবার (২ অক্টোবর) দুপু‌রে সদর উপ‌জেলার জঙ্গলদী নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত মাহমুদুল হাসান সুয়াইম (১০) শহ‌রের চকপাঠক এলাকার ছা‌নোয়ার হো‌সেনের ছে‌লে এবং রাউফুন (৯) ঢাকার দ‌ক্ষিণখানা এলাকার র‌ফিক মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, সুয়াইম ও রাউফুন শেরপুর সদ‌রের জঙ্গলদী এলাকার নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে যায়। শনিবার দুপু‌রে দুই খা‌লা‌তো ভাই বোন নানাবাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মৃগী নদী‌তে তী‌রে গোসল কর‌তে যায়। এ সময় নদীর পানিতে ডু‌বে যায় দুজন। প‌রে প‌রিবার ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নদী থে‌কে তা‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।