জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত

Published: 11 December 2021

পোস্ট ডেস্ক :

জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই দুই নারী ক্রিকেটারের জিনোম সিকোয়েন্স করে তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে তথ্য নিশ্চিত হয়েছি। তারা শারীরিকভাবে ভালো আছেন। তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি।