নেশনস লিগে একই গ্রুপে ইতালি-জার্মানি-ইংল্যান্ড

Published: 18 December 2021

পোস্ট ডেস্ক :


উয়েফা নেশনস লিগের যাত্রা শুরু হয়েছে ২০১৮ সালে। ২০২২ সালে বসবে টুর্নামেন্টটির তৃতীয় আসর। সেই আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার।

ড্রয়ে একই গ্রুপে পড়েছে ইউরোপিয়ান ফুটবলের তিন পরাশক্তি ইতালি, জার্মানি ও ইংল্যান্ড। এই গ্রুপকেই এবারের নেশনস কাপের ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে। গ্রুপ ‘ত্রি’র চতুর্থ দল হাঙ্গেরি। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রুপ ’ওয়ান’ এ আছে ডেনমার্ক, ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়া।

গতবারের রানার্স-আপ স্পেনও পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ ‘টু’তে স্পেনকে লড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিরুদ্ধে। তাদের সঙ্গে অন্য দুই দল সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।