আবহাওয়ার কারণে নয়, অন্য বিমান সামনে চলে এসেছিল, কোনোরকমে প্রাণে বেঁচেছি
পোস্ট ডেস্ক :

বিমান দুর্ঘটনা নিয়ে এই প্রথম মুখ খুললেন মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় সাংবাদিকদের বলেন, আবহাওয়ার কারণে বারাণসী থেকে ফেরার সময় আমি কোনো দুর্ঘটনায় পড়িনি। আমার বিমানের সামনে অন্য একটি বিমান এসে গিয়েছিল বলে পাইলট আট হাজার ফুট নিচে বিমান নামিয়ে কোনও রকমে আমাদের প্রাণরক্ষা করে। সেদিন প্রাণেই মরে যেতাম। পাইলটের দক্ষতায় বেঁচেছি। মমতা এই কথা বলার সঙ্গে সঙ্গে তাঁর বিমান এয়ার পকেটে পড়ার রটনাটি শেষ হয়।
উল্লেখযোগ্য, এয়ার ট্রাফিক কন্ট্রোল যে এয়ার পকেট এর কথা বলেছিল তাও নস্যাত হয়ে যায় এই কথনে। মুখ্যমন্ত্রীর কথায় ষড়যন্ত্রের ইঙ্গিত ছিল। মঙ্গলবার বিমান কর্মীদের ইউনিয়ন দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে কেন মুখ্যমন্ত্রীর বিমান বারবার দুর্ঘটনার কবলে পড়ছে তাই নিয়ে। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে বড় মাপের গন্ডগোল হয়।
বিজেপি ও তৃণমূল বিধায়কদের গন্ডগোলের জেরে রাজ্যপাল ভাষণ না দিয়েই ফিরে যান।




