এখন পর্যন্ত ইউক্রেনে ১০২ শিশু নিহত
পোস্ট ডেস্ক :

রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত ইউক্রেনে কমপক্ষে ১০২টি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২০ জন। এ দাবি করেছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস। সবচেয়ে বেশি হতাহত হয়েছে রাজধানী কিয়েভ, দোনেৎস্ক, চারনিহিভ, সুমি, খারসন, মিকোলায়িভ এবং জিতোমায়ার অঞ্চলে। যুদ্ধে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৪১০টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ৬৩টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কমপক্ষে ১১টি হাসপাতালে বোমা ফেলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।




