এখন থেকে বুধবার ও বৃহস্পতিবার হাইকোর্টে বিচারকাজ চলবে ভার্চুয়ালি
পোস্ট ডেস্ক :

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রতি সপ্তাহে ০২ (দুই) দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। এ লক্ষ্যে উচ্চ আদালতে কর্মরত বেঞ্চ অফিসারদের কে নিজে অথবা তার প্রতিনিধি মাধ্যমে আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার নিদের্শ দেয়া হয়েছে। রবিবার দুপুরে এ সংক্রান্ত হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) আশফাক আহমেদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ কররা হয় যে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত” তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ০২ (দুই) দিন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সকল বেঞ্চ অফিসার-কে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোন একজন বেঞ্চ অফিসার-কে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নাম্বারসহ নিজে অথবা তার প্রতিনিধি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে আগামী ২০শে এপ্রিলের মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ প্রদান করা হলো।




