আবার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, দিতে চায় বিশাল চমক
পোস্ট ডেস্ক :

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় শেষ হতে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনা ঘিরে এখন পর্যন্ত চরম অনিশ্চয়তা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে হুঁশিয়ার বার্তা দিয়েছে ইরান।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরান ফের যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। সেই সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য তেহরান নতুন অনেকগুলো চমকের আয়োজন করেছে।
তবে দেশটি তাদের চমকে কী রেখেছে- তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
এ ছাড়া তাসনিম নিউজ এজেন্সি আরও জানিয়েছে, সম্ভাব্য যেকোনো নতুন যুদ্ধের শুরুতেই আমেরিকান ও ইসরাইলিদের জীবন আবার নারকীয় করতে ইরান প্রস্তুত।
তথ্যের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি এবং নৌ অবরোধের কারণে ইরানের নতুন করে আলোচনায় যাওয়ার সম্ভাবনা নেই। তাই ফের যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত।
এদিকে মার্কিন প্রসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সর্বশেষ সিএনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধি করতে চান না।
এ ছাড়া ট্রাম্প দাবি করেছেন, ইরান বহুবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।




