গাজায় ভবনের নিচে এখনো হাজার হাজার মরদেহ
পোস্ট ডেস্ক :

অধিকৃত গাজায় ধ্বংসাবশেষের নিচে এখনো অন্তত ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তার বরাতে ইসরাইলি মিডিয়া এই তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাতে হারেতজ পত্রিকা জানিয়েছে, যে ধীর প্রক্রিয়ায় গাজায় ধ্বংসাবশেষ সরানো হচ্ছে- এমনটি চললে পুরো গাজায় অন্তত সাত বছর সময় লাগবে।সংবাদপত্র আর্কাইভ অ্যাক্সেস
ওই কর্মকর্তা বলেছেন, গাজায় ধ্বংস হওয়া ভবনের নিচে এখনো হাজার হাজার মরদেহ আটকা পড়ে আছে। নিহতদের পরিবারের সদস্যরা এখনো তাদের প্রিয়জনদের মরদেহ পেতে অপেক্ষায় আছে।
ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের ডেটার বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
গাজার বিশাল অংশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সরাতে যেসব উন্নত প্রযুক্তি দরকার তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে নেই।
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পরেও গাজায় বিভিন্ন সময়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি কর্তৃপক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পরেও ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৮২৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে দুই হাজার ৩৪২ জন। জাতিসংঘ জানিয়েছে, গাজায় পুননির্মাণের জন্য আনুমানিক ৭০ বিলিয়ন ডলার খরচ হবে।




