পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী মঞ্চ গড়ার ডাক দিলেন মমতা
পোস্ট ডেস্ক :

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের দিনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী মঞ্চ গড়ার ডাক দিয়েছেন। শনিবার কালিঘাটে নিজের বাড়ির সামনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বলেন, বামদের নিয়ে আমার কোনও ইগো নেই । তাই বিজেপির বিরোধিতায় বাম ও অতিবামদের সঙ্গে হাত মেলাতে রাজি আছেন তিনি। এমনকি তারা কথা বলতে চাইলে সময় দিতেও রাজি বলে জানিয়েছেন তিনি।
মমতা বলেন, ‘ভয় না পেয়ে বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছে, তৃণমূল কংগ্রেস থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য, তাহলে গ্রহণ করবেন। তা নাহলে করবেন না। এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনও অসুবিধা নেই। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত মমতার আবেদন নিয়ে বাম, অতিবাম বা অন্যান্য দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।রাজনৈতিক সংবাদ
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় আসতেই বাংলায় ‘সন্ত্রাসের বজ্রপাত’ চলছে। গুন্ডামি করা হচ্ছে। চলছে লুম্পেনগিরি। মমতার মতে, আজ যা অবস্থা, তাতে যদি বিজেপিকে রুখতে হয়, তাহলে লেফটিস্ট, আল্ট্রা-লেফট সবাইকে নিয়ে বাংলাতে আমরা জোট বাঁধব।




