এবার শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনে

Published: 26 June 2026

পোস্ট ডেস্ক :


ফিলিপাইনের দক্ষিণ মিন্ডানাওয়ের দ্বীপ এলাকা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ৬.৪ থেকে ৬.৭ মাত্রা ছিল ভূমিকম্পের।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমান এখন পর্যন্ত জানা যায়নি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানিয়েছে, ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আপাতত বিরাট কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কারণে ওই অঞ্চলে সুনামির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ফিলিপাইনে ভূমিকম্পে ৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। এই প্রাকৃতিক ভয়াবহতার স্মৃতি উসকে ফের কেঁপে উঠল ফিলিপাইনে। দেশিটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ারে’র ওপর অবস্থিত।

দেশটির ভৌগলিক অবস্থানের কারনেই ঘন ঘন ভূমিকম্প ও অগ্নুতপাতের মতো প্রাকৃতিক রোষানলের মুখে বেশি পড়তে হয় এই দেশের মানুষকে।